রামগঞ্জে শাহজালাল ব্যাংকে রোজার আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের লক্ষ্মীপুরের রামগঞ্জ শাখায় ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রামগঞ্জ শাখা এই আয়োজন করে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আলোচনা ও ইফতার মাহফিলে ব্যাংকের নির্বাহী কমিটি এবং শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহাসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাআরা উপস্থিত ছিলেন।
