২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারাজে ঈদ কেনাকাটায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়

ঈদের কেনাকাটায় ক্রেতাদের জন্য দেশ-বিদেশের নামিদামি ব্র্যান্ডে ৭৫ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ডটকম ডটবিডি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 09:57 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ঈদের কেনাকাটা উপলক্ষে প্রায় সব ক্যাটাগরির পণ্যে বিশেষ ছাড় থাকবে।

ফ্যাশন ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে ৭৫ শতাংশ ছাড়ে, গ্রোসারি ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে ৩০ শতাংশ ছাড়ে, স্বাস্থ্য ও সৌন্দর্য ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে এবং হোম ও লিভিং ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে।

অনলাইন ক্রেতাদের জন্য ডিসকাউন্ট ভাউচার ছাড়াও থাকছে বিকাশ পেমেন্ট এবং সিটি ব্যাংকের অ্যামেক্স কার্ডে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “গ্রাহকদের সন্তুষ্টির কথা ভেবেই আমাদের এই আয়োজন। ঈদ উপলক্ষে আকর্ষণীয় ছাড়ে আমরা নিয়ে এসেছি নতুন নতুন ব্র্যান্ডের সব পণ্য।

“আমরা আশা করছি, গ্রাহকদের সেরা অনলাইন ডিলগুলো দিতে পারব।”

ঈদ ক্যাম্পেইন চলাকালীন সময়ে গ্রাহকরা স্টাইলেন, নিভিয়া, গ্রামীণ চেক,  বে, এপেক্স, ফগ-এর মত ব্র্যান্ডগুলোর পণ্য অর্ডার করতে পারবেন দারাজের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে।