২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভোএয়ারের অ্যাপ থেকে টিকিট কাটলে ১০% ছাড়

ঈদ উপলক্ষে টিকেটের মূল্যে ১০% ছাড় দিচ্ছে নভোএয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2018, 05:13 PM

Updated : 25 Jul 2022, 08:33 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, এই অফারটি পেতে যাত্রীদের নভোএয়ারের মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে NOVOAIRAPP লিখে টিকেট কিনতে হবে।

অ্যাপল এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর এবং প্লে-স্টোর থেকে নভোএয়ার লিখে সার্চ দিয়ে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

নভোএয়ারের মোবাইল অ্যাপ এর মাধ্যমে যাত্রীরা তাদের টিকেট বুকিং ও ক্রয়, ফ্লাইট সম্পর্কিত তথ্য, ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার প্রোগ্রাম-স্মাইলস সম্পর্কিত যাবতীয় তথ্য ও সেবা নিতে পারবেন।

এছাড়া  নভোএয়ার এর রিজার্ভেশন ও টিকেটিং বিভাগে সরাসরি যোগাযোগের মাধ্যমে সকল তথ্য জানতে পারবেন বলেও জানানো হয়েছে।