২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোন ওয়ানপ্লাস ৬ নিয়ে এলো দারাজ

মোবাইল ফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান ওয়ানপ্লাসের সর্বশেষ সংযোজন ওয়ানপ্লাস ৬ বাজারে নিয়ে এসেছে দেশের অন্যতম অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ ডটকম ডটবিডি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 09:43 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

দারাজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে নতুন এই স্মার্টফোন উন্মুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, কনট্রাইভেন্স ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর আহমেদ দিদাত, হেড অব অপারেশনস আশফাকুজ্জামান তন্ময়, কনট্রাইভেন্স ইন্টারন্যাশনালের অপারেশনস ডিরেক্টর ইয়াদিল আলম প্রমুখ।

অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন ওয়ানপ্লাস ৬ মডেলে থাকছে সর্বাধুনিক প্রযুক্তির প্রসেসর, আট জিবি র‍্যাম, শক্তিশালী ডুয়াল ১৬ এমপি রিয়ার ক্যামেরা ও ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা।

এরই মধ্যে মোবাইলটির প্রি-বুকিং শুরু হয়ে গেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রি-অর্ডারের জন্য ক্রেতারা ফোনটির মিরর ও মিডনাইট ব্ল্যাক নামের চার সংস্করণ থেকে বেছে নিতে পারবেন, যা ১০ ও ২৭ জুন সরবরাহ করা হবে।

এতে এক বছরের ওয়ারেন্টি এবং ইএমআই সুবিধা পাবেন ক্রেতারা। এছাড়া দারাজ মোবাইল অ্যাপ থেকে ওয়ানপ্লাস ৬ কিনলে ক্রেতাদের জন্য রয়েছে মূল্যছাড়।