ইসলামী ব্যাংক-ট্রান্সফাস্ট ঈদ অফার
রোজার মাসে ২৭ মে থেকে ১৪ জুন পর্যন্ত বিশ্বের যে কোনো দেশ থেকে ট্রান্স ফাস্টের মাধ্যমে ইসলামী ব্যাংকে টাকা পাঠালে গ্রাহকরা পাবেন উপহার।
সোমবার ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে এক অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ট্রান্সফাস্ট রেমিটেন্স, এলএলসি ও ইউএসএ-এর এই যৌথ ঈদ অফারের উদ্বোধন করা হয়।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব উল আলম এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
অন্যদের মধ্যে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গোলাম রব্বানী, ট্রান্স ফাস্ট এর কান্ট্রি ডিরেক্টর ও হেড অব অপারেশন্স মো. খায়রুজ্জামান অ্যাসোসিয়েট হেড (মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং) রাকসানদা হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
