‘ইন্টেরিওর লাইফ স্টাইল টোকিও’ প্রদর্শনীতে অংশ নেবে ইপিবি
বিশ্বের শীর্ষ বাণিজ্য মেলা আয়োজক সংস্থা ‘মেসে ফ্রাঙ্কফুর্টের’ ব্যবস্থাপনায় আয়োজিত ‘ইন্টেরিওর লাইফ স্টাইল টোকিও ২০১৮’তে অংশ নেবে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
ইপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ মে থেকে ১ জুন জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠেয় এই প্রদর্শনীতে দ্বিতীয়বারের মতো অংশ নেবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থাটি।
এই প্রদর্শনীতে এন্ট্রাস্ট টেক্সটাইল, বাংলাদেশ জুট মিলস, আমালি এক্সপোর্ট ইমপোর্ট, তরঙ্গ, গোল্ডেন জুট, কর– দ্য জুট, ক্লাসিক্যাল হ্যান্ড মেইড প্রোডাক্টস, ড্রেস ওয়ার্ল্ড এবং এ সিক্স অংশগ্রহণ করছে ইপিবির প্যাভিলিয়নে। আর স্বতন্ত্র হিসেবে বেঙ্গল পলিমার অংশ নেবে।
