২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অথবা ডটকমে মিলবে ফরচুনার জুতা

অনলাইনে কেনাকাটার প্ল্যাটফরম ‘অথবা ডটকম’ থেকে ফুটওয়্যার ব্র্যান্ড ফরচুনার  জুতা কিনতে পারবেন ক্রেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2018, 07:04 PM

Updated : 19 Aug 2022, 02:03 PM

প্রাণ-আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

রাজধানীর বাড্ডায় ‘অথবা ডটকম’ এর প্রধান কার্যালয়ে এর হেড অব বিজনেস আজিম হোসেন ও ফরচুনার ডেপুটি জেনারেল ম্যানেজার রিফাত আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।