ভৈরবে জিপিএইচ ইস্পাতের সম্মেলন
পাঁচ শতাধিক ডিলার, প্রকৌশলী, ঠিকাদার ও কর্মকর্তাদের নিয়ে কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসায়ী সম্মেলন ও শুভ হালখাতা অনুষ্ঠান করেছে জিপিএইচ ইস্পাত।
সোমবার অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জিপিএইচ ইস্পাতের মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস গালিব মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপ মহাব্যবস্থাপক দীপক দত্ত, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রাক্তন সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি গালিব মোহাম্মদ সর্বাধুনিক কোয়ান্টাম টেকনোলজি সমৃদ্ধ জিপিএইচ ইস্পাতের নতুন প্ল্যান্ট ও বাজার সম্প্রসারণ সংক্রান্ত বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি সারা দেশের ‘গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর’ সাথে ভৈরবের সর্ববৃহৎ স্থাপনায় জিপিএইচ ইস্পাত ব্যবহারের জন্য ভৈরববাসীকে ধন্যবাদ জানান।
ডিসেম্বর মাসে নতুন প্ল্যান্টের উৎপাদন শুরু হলে জিপিএইচ ইস্পাতের উৎপাদনক্ষমতা বর্তমানের তুলনায় পাঁচ গুণ বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিপিএইচ ইস্পাতের ভৈরব এলাকার এক্সক্লুসিভ ডিলার সিয়াম স্টীল হাউজের আফজাল হোসেন জামাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জিপিএইচ ইস্পাতের ডিলার মো. বদরুল আলম বকুল ও আব্দুস সাত্তার ভুইয়া, প্রকৌশলী আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রকৌশলী জিএম সারোয়ার বাতেন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সেন্টু, আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
