হস্তশিল্পের অনলাইন বাজার ‘দর্পণ’ এর যাত্রা
মৌলিক নকশা এবং সৃজনশীল হাতে তৈরি পণ্যের জন্য ই-কমার্স মার্কেটপ্লেস ‘মাই দর্পণ’ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে ‘মাই দর্পণ’ উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দর্পণ’ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো সৃজনশীল উদ্যোক্তা তার দোকান স্থাপন থেকে শুরু করে পণ্য প্রদর্শন, সঠিক মূল্য নির্ধারণ, পণ্যের প্রমোশন, বিক্রি এবং সবশেষে ক্রেতাদের কাছে তাদের পণ্য পৌঁছে দিতে সক্ষম হবে। এই উদ্যোগের মূখ্য উদ্দেশ্য হল মধ্যস্থতাকারী ছাড়াই সৃজনশীল হস্তশিল্পের উৎপাদকদের ক্ষমতায়ন করা।
দর্পণ এর সিইও ফিরোজ আহমেদ খান প্রতিষ্ঠান সর্ম্পকে ধারণা দেন।
এছাড়াও দর্পণ চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমি) আলী এবং পরিচালনা পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
