ভ্রমণকে আরও সহজ ও নিরবছিন্ন করতে ‘সহজ রাইডস’ সেবা এখন থেকে গাজীপুর ও নারায়ণগঞ্জে চালু হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
14 May 2018, 05:15 PM
Updated :
19 Aug 2022, 02:02 PM
সোমবার সহজ রাইডস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত জানুয়ারিতে ‘সহজ রাইডস’ যাত্রা শুরু করে। ঢাকায় সন্তোষজনক সেবার পর ‘সহজ রাইডস’ সম্প্রতি যাত্রা শুরু করেছে গাজীপুর ও নারায়ণগঞ্জে।
সহজ লিমিটেডের ফাউন্ডিং ম্যানেজিং ডিরেক্টর মালিহা এম কাদির বলেন, “আমাদের কার্যক্রমের প্রত্যেকটি জায়গায় আমরা সহজে এবং দ্রুততম কম সময়ে সর্বোচ্চমানের গ্রাহক সেবা দিয়ে থাকি, এর কোনো ব্যতিক্রম গাজীপুর ও নারায়ণগঞ্জে হবেনা। এছাড়া এই মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে ‘ফার্স্ট রাইড ফ্রি’ অফার আছে গাজীপুর ও নারায়ণগঞ্জবাসীর জন্য।”
‘সহজ রাইডার’ হতে চাইলে, ‘সহজ রাইডস ড্রাইভার’ অ্যাপটি প্লেস্টোর (অ্যান্ড্রয়েড) থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন- এনআইডি কার্ড/পাসপোর্ট, বাইক রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সসহ অনলাইনে আবেদন করতে হবে।
পরবর্তীতে ‘সহজ রাইডস’ সংশ্লিষ্ট কাগজপত্র, যেমন- ড্রাইভিং হিস্ট্রি পর্যালোচনা করে রাইডারদের বৈধতা দেবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভ্রমণকে আরও সহজ ও নিরবছিন্ন করতে ‘সহজ রাইডস’ সেবা এখন থেকে গাজীপুর ও নারায়ণগঞ্জে চালু হয়েছে।
নিজস্ব প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৭:১৫, ১৪ মে ২০১৮ | আপডেট: ১৪:০২, ১৯ আগস্ট ২০২২