২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বাজারে হুয়াওয়ের নতুন দুই স্মার্টফোন

বাংলাদেশের বাজারে ওয়াই সিরিজের ‘হুয়াওয়ে ফুলভিউ ফ্যামিলির’ ওয়াই৬ প্রাইম ও ওয়াই৭ প্রো মডেলের স্মার্টফোন এনেছে হুয়াওয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2018, 06:50 PM

Updated : 08 Apr 2022, 06:22 PM

শিক্ষার্থী ও পেশাদারদের লক্ষ্য করে, পাশাপাশি যারা সামর্থের মধ্যে ভালো ফোন ব্যবহার করতে চান, তাদের জন্যই ডিভাইস দু’টি এদেশে নিয়ে এসেছে বলে  হুয়াওয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

হুয়াওয়ে ওয়াই৬ প্রাইম এর ফিচারের মধ্যে রয়েছে ফুলভিউ এইচডি+ ৫ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে। পাশাপাশি ফোনটিতে রয়েছে গ্রুপ মিউজিক অপশন, যার মাধ্যমে পাঁচটি ফোন কানেক্ট করে একসাথে গান শোনা যাবে।

এর সেলফি টোনিং ফ্ল্যাশ কম আলোতেও সুন্দর ও উজ্জ্বল ছবি তুলতে সহায়তা করবে।

ওয়াই৬ প্রাইম-এ রয়েছে ২ জিবি র‌্যাম, ১৬ জিবি রম (যেটা বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত) ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ এবং কোয়াডকোর ১.৪ গিগাহার্টজ প্রসেসর। ফোনটির বাজারমূল্য ১৩ হাজার ৯৯০ টাকা।

হুয়াওয়ে ওয়াই৭ প্রো ফোনটিতে রয়েছে ৫ দশমিক ৯৯ ইঞ্চি ফুলভিউ ডিসপ্লে। ফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটিতে রয়েছে ৩২ জিবি রম যেটা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির বাজারমূল্য ১৫ হাজার ৯৯০ টাকা।

এই দুইটি ডিভাইস কেনার সাথে বাড়তি সুবিধা হিসেবে গ্রামীণফোন গ্রাহকরা বিনামূল্যে ৪ জিবি ইন্টারনেট ডাটা পাবেন (১৪ দিনের মেয়াদ) ।

এছাড়াও ওয়াই৬ প্রাইম ও ওয়াই৭ প্রো ফোন কিনে অতিরিক্ত ৪০০ টাকা দিয়ে উপভোগ করতে পারবেন দুই বছরের ওয়ারেন্টি সুবিধা।

১২ মে থেকে এ স্মার্টফোন দু’টি হুয়াওয়ের ব্র্যান্ড শপ ও দেশের ৬৪ জেলার হুয়াওয়ের অনুমোদিত আউটলেটে পাওয়া যাচ্ছে।