২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইসলামী ব্যাংকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সেন্ট্রাল শরী‘আহ্ বোর্ড ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ইসলামী ব্যাংকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2018, 07:13 PM

Updated : 19 Aug 2022, 02:02 PM

শনিবার ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মো. নাজমুল হাসান দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। 

কেন্দ্রীয় শরীয়াহ্ বোর্ডের সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইবিটিআরএ-র ডিরেক্টর জেনারেল ড. মাহমুদ আহমদ। ইসলামী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।