২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুইটি মোবাইল গেইম চালু করেছে গ্রামীণফোন

গ্রাহকদের জন্য ‘ব্যাটেল রেজ’ ও ‘স্কেচ জার্নি’ নামের দুটি মোবাইল গেইম চালু করেছে গ্রামীণফোন।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 08:24 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

বুধবার মোবাইল ফোন অপারেটরটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মোবাইল গেম দু’টি এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।

গ্রামীণফোনের এপিআই হাব প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে এটা সম্ভব হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গ্রামীণফোনের ডেপুটি সিইও ও চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমানকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্থানীয় ডেভলপারদের অভিনব ও প্রাণবন্ত গেম তৈরি অবিশ্বাস্য কোনো বিষয় নয়। বাংলাদেশে সুপ্ত প্রতিভা রয়েছে আর তা বিশ্বের সামনে তুলে ধরার অপেক্ষায় আছে। নতুন দুইটি গেম উন্মোচন সুপ্ত প্রতিভার এক ঝলক মাত্র, সামনে রয়েছে অপার সম্ভাবনা এবং এসব মেধাবীদের সহায়তা করার ক্ষেত্রে গ্রামীণফোন দৃঢ়-প্রতিজ্ঞ।”

গেমাররা দলবদ্ধভাবে ‘ব্যাটেল রেজ’ শুটিং গেমটি খেলতে পারবেন জানিয়ে এতে বলা হয়, ল্যান অথবা অনলাইন মাল্টিপ্লেয়ার অপশন ব্যবহার করে নিজ দলের মধ্যে কিংবা অপরিচিত অন্য কোনো গেমারকে চ্যালেঞ্জ দেওয়ার সুযোগ রয়েছে গেমটিতে।

আকর্ষণীয় চরিত্র, আধুনিক অস্ত্র, মাল্টিপল ম্যাপ, ফেসবুক কানেক্টিভিটি, ল্যান কানেক্টিভিটি এবং অন্যান্য আরও অনেক ফিচার রয়েছে ‘ব্যাটেল রেজ’ গেমটিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবিরতভাবে স্কেচ করার মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোই ‘স্কেচ জার্নি’ গেমটির মূল প্রতিপাদ্য। গেমটি অনেক সহজে এবং অনলাইনে অন্যান্য গেমার বন্ধুদের বিপরীতেও খেলা যায়।