টেকনোর নতুন স্মার্টফোন বাজারে
বাংলাদেশের বাজারে ২২ হাজার ৯৯০ টাকায় ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার স্মার্টফোন নিয়ে এসেছে টেকনো মোবাইল ।
বুধবার ঢাকার ওয়েস্টিন হোটেলে এক আয়োজনের মধ্যে দিয়ে দেশের বাজারে দুটি নতুন স্মার্টফোন উদ্বোধন করে ট্রনশান বাংলাদেশ লিমিটেড।
ক্যামন এক্স এবং ক্যামন এক্স প্রো নামে স্মার্টফোন দুটি ১৮ থেকে ৩৫ বছর বয়সী ভোক্তাদের বেশি আকৃষ্ট করবে মনে করেন ট্রনশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক।
তিনি বলেন, “স্মার্টফোনের সেলফি ক্যামেরা ফিচারে গুরুত্ব দিয়ে আমরা এ দুটি ফোন বাংলাদেশের বাজারে নিয়ে এসেছি।”
ক্যামন এক্সে আছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সাথে রয়েছে ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারন্যাল মেমোরি। এর দাম ধরা হয়েছে ১৭ হাজার ৯৯০ টাকা ।
টেকনো মোবাইল সেট তৈরি করে চীনের কোম্পানি ট্রনশান হোল্ডিং। ট্রনশান হোল্ডিং ট্রনশান বাংলাদেশ লিমিটেড নামে ২০১৭ সালে যাত্রা শুরু করে।
ট্রনশান বাংলাদেশ এ পর্যন্ত বাংলাদেশ আটটি মোবাইল ফোন এনেছে।
