২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি বিক্রিতে ৫% ক্যাশব্যাক অফার স্যামসাংয়ের

টেলিভিশন সেট বিক্রিতে পাঁচ শতাংশ ক্যাশব্যাক অফার দিয়েছে স্যামসাং।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2018, 08:53 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

মঙ্গলবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক যুগ ধরে ‘বিশ্বের ১ নম্বর টিভি বিক্রয়কারী প্রতিষ্ঠান’ হওয়ার সাফল্য উদযাপনের অংশ হিসাবে দেওয়া হচ্ছে এই অফার।

আইএইচএস মার্কিটের তথ্য অনুযায়ী বিশ্বের নম্বর-১ বিক্রিত টিভি ব্র্যান্ড হিসেবে স্যামসাং ১২ বছর ধরে অবস্থান করছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

“গৌরব উৎযাপনের অংশ হিসেবে স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ সব টিভির ওপর ৫ শতাংশ ক্যাশব্যাক অফার দিচ্ছে। অফারটি স্যামসাংয়ের সব টিভির ক্ষেত্রে প্রযোজ্য।”

অফারটি আগামী ২৬ মে পর্যন্ত চলবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্যামসাংয়ের সব অনুমোদিত শোরুমে অফারটি পাওয়া যাচ্ছে।

তবে অফারটি পেতে গত ২৭ মার্চ দৈনিক প্রথম আলো এবং ৩০ মার্চ ডেইলি স্টারে প্রকাশিত একটি বিজ্ঞাপনের কপি সঙ্গে আনার শর্ত জুড়ে দিয়েছে স্যামসাং।