দুবাইয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে ইসলামী ব্যাংক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
মঙ্গলবার বেসরকারি ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দু’দিন আগে দুবাইয়ের একটি হোটেলে এই মতবিনিময় হওয়ার কথা জানানো হয়।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল হাসান প্রধান অতিথির বক্তব্য দেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহের আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ও চাক্তাই শাখা প্রধান মিয়া মোহাম্মদ বরকত উল্লাহ এবং খাতুনগঞ্জ শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিনসহ সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
