২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেল সারিনায় ইবিএল কার্ডধারীদের জন্য ছাড়

বেসরকারি ইস্টার্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা রাজধানীর বনানীর হোটেল সারিনাতে বিশেষ ছাড় পাবেন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 07:46 PM

Updated : 19 Aug 2022, 02:00 PM

ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার এবং হোটেল সারিনার জেনারেল ম্যানেজার দিপক পাল একটি গ্রাহক সুবিধা চুক্তিতে সই করেন।

চুক্তির অধীনে হোটেল সারিনায় বুফে ডিনারে একটি কিনলে দুটি ফ্রি, প্রাতরাশ, মধ্যাহ্ন ভোজ এবং মধ্যরাতের বুফের ক্ষেত্রে একটি কিনলে একটি ফ্রিসহ অন্যান্য সুবিধা পাবেন সকল ইবিএল কার্ডধারীরা।