২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

সম্প্রতি যশোরে অনুষ্ঠিত হয়ে গেল ইসলামী ব্যাংকের যশোর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2018, 11:53 PM

Updated : 19 Aug 2022, 02:00 PM

ইসলামী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার আঞ্চলিক অফিসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি ছিলেন।

তিনি বলেন, “ইসলামী ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের সকল সূচকে ধারবাহিক অগ্রগতির মাধ্যমে দেশের উন্নয়নে সহযোগী হিসেবে কাজ করছে।”

এসময় তিনি ব্যাংকের কর্মকতাদের নিজেদের যোগ্যতা আরও বৃদ্ধি এবং পেশাদারিত্বের সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও উত্তম গ্রাহক সেবা দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া।

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনের প্রধান মো. মাকসুদুর রহমান।