২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাংরিনাকিতে কেনাকাটায় বাংলালিংক গ্রাহকদের ছাড়

হাংরিনাকি ডটকমের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলালিংক, এতে মোবাইল অপারেটরটির ‘প্রিয়জন’ গ্রাহকরা অনলাইন ফুড ডেলিভারি সার্ভিসে বিশেষ ছাড় পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 12:54 AM

Updated : 19 Aug 2022, 02:00 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চুক্তি সইয়ের কথা জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার মাইক মিশেল, লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার নাহিন আহমেদ জিসান ও ফারহানা সিন্থিয়া, সিআর প্রোগ্রাম ম্যানেজার মেহেদী হাসান এবং পার্টনারশিপ সিনিয়র এক্সিকিউটিভ সালমান নুসরাত।

হাংরিনাকি ডটকমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার ও সিইও আহমেদ এডি, ডিরেক্টর অ্যান্ড হেড অফ মার্কেটিং ইব্রাহিম বিন মহিউদ্দিন, টিম লিডার অফ বিজনেস ডেভেলপমেন্ট লাবিব মো. ইসতিয়াক এবং হেড অফ লজিস্টিক্স মো. সোহাগ হোসেন।

চুক্তি অনুসারে, বাংলালিংকের প্রিয়জন গ্রাহকরা হাংরিনাকি ডটকমের প্রতিটি ক্রয়ের উপর ৫০ টাকা ছাড় পাবেন। এই বিশেষ সুবিধা পাওয়া যাবে ২০১৯ সালের ১৬ এপ্রিল পর্যন্ত। এছাড়া ২ হাজার টাকা বা তার বেশি হলে ইমেইলের মাধ্যমে গ্রাহকরা পাবেন ২০০ টাকা মূল্যের ভাউচার কোড (পরবর্তী অর্ডারের ক্ষেত্রে প্রযোজ্য)।

ডিসকাউন্ট পেতে প্রিয়জন গ্রাহকদের “HungryNaki” টাইপ করে এসএমএস করতে হবে 2012-তে। ফিরতি এসএমএস-এ একটি বিশেষ রেফারেন্স কোড পাওয়া যাবে, যেটি ব্যবহার করে ডিসকাউন্টটি পাওয়া যাবে।