আইপিডিসি ফাইন্যান্সের নতুন ডিএমডি রিজওয়ান
আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালকের (ডিএমডি) দায়িত্ব পেয়েছেন রিজওয়ান দাউদ শামস।
গত মঙ্গলবার তাকে নিয়োগ দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে তিনি প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ও হেড অব বিজনেস ফাইন্যান্স অ্যান্ড স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট পদে তিন বছর দায়িত্ব পালন করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিজওয়ান ২০০৭ সালের ১ নভেম্বর করপোরেট ইনভেস্টমেন্ট সিনিয়র ম্যানেজার পদে আইপিডিসিতে যোগ দেন।
এর আগে তিনি জিএসপি ফাইন্যান্স কোম্পানি, হাবিব ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ এবং মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন।
