ইউসিবির এজিএম অনুষ্ঠিত
বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ব্যাংকের চেয়ারম্যান রুকমীলা জামানের সভাপতিত্বে এ সভা হয়।
সভায় ২০১৭ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভার পরে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তরুণ নারী শিল্পোদ্যোক্তা ও আরামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামান চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হন।
ভাইস চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হন ইউসিবির অন্যতম উদ্যোক্তা পরিচালক হাজী ইউনুস আহমেদ।
