স্থলবন্দরের সমস্যা নিয়ে আইবিসিসিআইয়ের সেমিনার
ভারত-বাংলাদেশ বাণিজ্য উন্নয়নে স্থলবন্দরের সমস্যা মোকাবিলার বিষয়ে একটি সেমিনার হয়েছে রাজধানীতে।
রোববার ঢাকার একটি হোটেলে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (আইবিসিসিআই) উদ্যোগে ওই সেমিনারের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেমিনারের উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করছেন ভারতের কাটস ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক বিপুল চ্যাটার্জি।
আইবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমদ, বাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার আদর্শ সোয়াইকা, ভারতে বাংলাদেশের সাবেক হাই কমিশনার তারিক করিম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী এবং ইনস্টিটিউট অব পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড গভার্নমেন্টের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট আভিয়া নাহরীন অনুষ্ঠানে বক্তব্য দেন।
