২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ-আরএফএল গ্রুপে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস পালন

শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস পালন করেছে প্রাণ-আরএফএল গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2018, 04:21 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

দেশের বিভিন্ন স্থানে অবস্থিত গ্রুপটির কারখানায় এ কর্মসূচি পালন করা হয়।  

প্রাণ-আরএফএল গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শোভাযাত্রা, আলোচনা সভা ছাড়াও কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ছিল সবগুলো কারখানায়।

শনিবার সকালে নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও প্রাণ ফ্যাক্টরি ঘোড়াশাল, গাজীপুরে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও প্রাণ এগ্রোর নাটোর কারখানায় কর্মীরা শোভাযাত্রা করেন।

এসব স্থানে পরে কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

গ্রপের কর্পোরেট ফাইন্যান্সের জেনারেল ম্যানেজার (ইএইচএস) কাজী ওয়াহিদুর রহমান বলেন, “উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত। প্রাণ-আরএফএল গ্রপ সবসময় কর্মীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।”

এ ধরনের আয়োজন কর্মীদের মধ্যে সচেতনতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।