২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসবিএসি ব্যাংকে প্রশিক্ষণ সম্পন্ন

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ‘ম্যানেজার ইনডাকশন কোর্স’ সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2018, 06:03 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই প্রশিক্ষণ হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. নজরুল ইসলামও এসময় উপস্থিত ছিলেন।