২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্টরকার্ডে কেনাকেটায় পুরস্কার জেতার সুযোগ

ঈদুল ফিতর ও রমজান মাস উপলক্ষে মাস্টারকার্ড ‘লন্ডন কলিং উইথ মাস্টারকার্ড’ শীর্ষক এক ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 09:06 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

এর আওতায় মাস্টারকার্ড দিয়ে প্রতিদিনের কেনাকাটার বিপরীতে একাধিক পুরস্কার জেতার সুযোগ থাকবে।

আগামী ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে চূড়ান্তভাবে দুইজন বিজয়ী গ্র্যান্ড প্রাইজ হিসেবে লন্ডনে ৪ রাত ও ৫ দিন থাকার সুযোগ পাবেন। তাদের যাতায়াত ও থাকা-খাওয়াসহ সব ব্যয় মাস্টারকার্ড বহন করবে।

বুধবার রাজানীর গুলশানের ফোরপয়েন্ট হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মুহাম্মদ কামাল। এসময় মাস্টারকার্ডের অংশীদার ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সৈয়দ কামাল বলেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে মাস্টারকার্ডধারীদের সাধারণ দামে পণ্য কিনে পুরস্কার জেতার দারুন সুযোগ তৈরি হয়েছে।

এছাড়াও দেশব্যাপী দুই হাজারের বেশি অংশীদার আউটলেটে আকর্ষণীয় অফার উপভোগ করার সুযোগ করে দেওয়ার মাধ্যমে এই ক্যাম্পেইন মাস্টারকার্ডকে আরও আকর্ষণীয় করে তুলবে তিনি মনে করেন।

তিনি বলেন, গ্র্যান্ড প্রাইজের আওতায় বিজয়ীরা লন্ডনের বিগ বেন, টাওয়ার ব্রিজ, লন্ডন আই, সায়েন্স মিউজিয়াম, সামারসেট হাউস, টাওয়ার অফ লন্ডন, ন্যাশনাল পোর্ট্রেইট গ্যালারিসহ আরো বিভিন্ন স্থান ঘুরে দেখতে পারবেন।

এছাড়াও মাস্টারকার্ডের এবারের অফারে আরও কিছু আকর্ষণীয় স্থানে ভ্রমণের প্যাকেজসহ টিভি, এয়ারকন্ডিশনার, আইফোন, হাতঘড়ি, ডিনার কুপন ও গিফট ভাউচারসহ ১০০টিরও বেশি পুরস্কার জেতার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, মাস্টারকার্ড দিয়ে দিনে অন্তত এক হাজার টাকার যেকোনো রিটেইল ট্রানজেকশনের জন্য দুই পয়েন্ট পাবেন গ্রাহক। আবার ই-কমার্স ট্রানজেকশন, ডেবিট কার্ড ও প্রি-পেইড কার্ড ব্যবহারে তিন পয়েন্ট পাবেন।

এভাবে যে গ্রাহক এসব কার্ড ব্যবহার করে যত বেশি কেনাকাটা বা লেনদেন করবেন তার নামে তত বেশি পয়েন্ট যোগ হবে। এভাবে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী কার্ডধারীদের সামনেই পুরস্কার জেতার সুযোগ বেশি থাকবে।

এই অফারে পার্টনার ব্যাংকগুলো হচ্ছে- এবি ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং লঙ্কাবাংলা ফিন্যান্স।