২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রিলার ওয়েব ড্রামা ‘ক্যাশ’ এনেছে এয়ারটেল-আইফ্লিক্স

ভ্যালেন্টাইন্স ডের বিশেষ নাটক ‘ম্যাডভেঞ্চার’র ব্যাপক জনপ্রিয়তার ধারাবাহিকতায় সম্প্রতি আইফ্লিক্সের  সহযোগিতায় ‘ক্যাশ’ নামের একটি ওয়েব ড্রামা এনেছে এয়ারটেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2018, 05:31 PM

Updated : 08 Apr 2022, 06:15 PM

অপারেটর রবি জানিয়েছে, এয়ারটেল গ্রাহকরা আইফ্লিক্সে নিবন্ধন করলে পাচ্ছেন এক জিবি বোনাস ইন্টারনেট।

৫০ মিনিটের থ্রিলার ড্রামা ‘ক্যাশ’ মুগ্ধ হয়ে উপভোগ করছেন দর্শকরা। গল্পটি রানা নামের এক চরিত্রকে কেন্দ্র করে, যিনি একজন মোবাইল ব্যাংকিং কোম্পানির ডিস্ট্রিবিউশন সেলস অফিসার। রানা টাকা নিয়ে পালানোর পর তার জীবনের নানা উত্থান পতন-দেখানো হয় নাটকটিতে।

‘প্রজন্ম টকিজ’ শর্ট ফিল্মের জন্য পরিচিত ফিল্ম নূর নাটকটি প্রযোজনা করেছে। নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ শাওকি, যিনি গত বছর মুক্তিপ্রাপ্ত ‘কথা হবে তো?’র জন্য সুপরিচিত।

গ্রাহকদের জন্য ভবিষ্যতেও একই রকম বিনোদন উপহার দেওয়ার জন্য অন্যতম স্ট্রিমিং সেবা আইফ্লিক্সের সাথে কাজ করবে এয়ারটেল।