২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাইড শেয়ারিং ‘ও ভাই’ সেবায় সাড়ে ৬০০ অটোরিকশা

‘ও ভাই’ নামের রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘ও ভাই সল্যুশনস লিমিটেড’ গ্রাহকসেবাকে আরও শক্তিশালী করে তুলতে নিজেদের সেবা তালিকায় সাড়ে ৬০০ সিএনজি-অটোরিকশা যুক্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2018, 05:24 PM

Updated : 19 Aug 2022, 01:56 PM

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর সিনএনজিচালক ও মালিকরা তাদের বাহন ‘ও ভাই’ সেবায় নিবন্ধন করিয়েছেন।

‘ও ভাই’ ব্যবহারকারীদের যাতায়াতে আকর্ষণীয় ছাড়ও দেওয়া হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

ব্যহারকারীরা নির্দিষ্ট প্রোমো কোড ব্যবহার করে এ ছাড় নিতে পারবেন। পাশাপাশি প্রতিষ্ঠানটি চালকদের রাইড পাওয়া নিয়ে স্মার্টফোন ও অ্যাপ ব্যবহারের ওপর প্রশিক্ষণ দিয়েছে। 

চালকদের জন্য ওরিয়েন্টেশন কর্মসূচি ও প্রশিক্ষণের মতো উদ্যোগ গ্রহণের মাধ্যমে ‘ও ভাই’ রাজধানীর যাত্রীদের যাতায়াতকে সহজলভ্য করতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রচেষ্টা চালাচ্ছে।

দেশি ব্যবসায়িক গ্রুপ এমজিএইচ গ্রুপের রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘ও ভাই’ ঢাকাজুড়ে ব্যবহারকারীদের চাহিদমাফিক মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস ও সিএনজি-অটোরিকশা সেবা দিচ্ছে।

প্রতিষ্ঠানটির পরিকল্পনা রয়েছে অন্যান্য শহরেও এর সেবা বিস্তৃত করার।