২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্বোধন হল বার্জার ক্লাব সুপ্রিম

ডিলারদের জন্য বছরজুড়ে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিয়ে বার্জার পেইন্টস্ বাংলাদেশ এনেছে নতুন স্কিম বার্জার ক্লাব সুপ্রিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 09:52 PM

Updated : 08 Apr 2022, 06:10 PM

বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এক অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়।

বার্জার ক্লাব সুপ্রিমের উদ্বোধনী অনুষ্ঠানে সারা দেশের ১৪টি সেলস অফিসের ‘ক্লাব সুপ্রিম’-এর নির্বাচিত ডিলাররা অংশ নেন বলে বার্জার পেইন্টস্ -এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে বার্জার পেইন্টস্ বাংলাদেশের ব্যব্স্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বার্জার ক্লাব সুপ্রিমের উদ্বোধন ঘোষণা করেন। পরে বিপণন বিভাগের মহাব্যব্স্থাপক এ কে এম সাদেক নেওয়াজ বার্জার ‘ক্লাব সুপ্রিম’ স্কিম নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ। পরে ছিল র‌্যাফেল ড্র।