প্রাইম ব্যংকের নতুন অতিরিক্ত এমডি হাবিব
প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দিয়েছেন হাবিবুর রহমান।
সম্প্রতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক থেকে পদোন্নতি পেয়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৯৮৫ সালে এবি ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন হাবিব। এরপর ১৯৮৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পান।
প্রাইম ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের উপমহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ ব্যাংকে থাকাকালীন তিনি বিআরপিডি, এফইপিডি, এফইআইডি, এফইওডি ও ডিবিআইতে কাজ করেছেন।
হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিয়ন্স ইউনিভার্সিটিতে এমবিএ করেন।
