সাকিবের হাত ধরে ‘অ্যাস্ট্রা’র যাত্রা
র্যানকন ইলেক্ট্রনিক্স লিমিটেডের ভোক্তা ইলেক্ট্রনিক্স পণ্য অ্যাস্ট্রা’র উদ্বোধন হয়েছে।
সম্প্রতি ঢাকার র্যাডিসন হোটেলে উদ্বোধন অনুষ্ঠানে অ্যাস্ট্রার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার সাকিব আল হাসান উপস্থিত ছিলেন।
র্যানকন ইলেক্ট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী সামিউর রহমান, বিপণন বিভাগের প্রধান নউশীন রহমান অনুষ্ঠানে ছিলেন।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা র্যানকন ইলেক্ট্রনিক্সের ডিলাররাও ছিলেন এই অনুষ্ঠানে।
