বৈশাখে ‘মিঠাই’র ডালা
বৈচিত্রময় ডালা ও বাক্সে মিষ্টান্নের বৈশাখী আয়োজন সাজিয়েছে মিষ্টির ব্র্যান্ড ‘মিঠাই’।
আকর্ষণীয় অফারে বিভিন্ন প্যাকেজে ক্রেতারা যাতে মিষ্টি কিনতে পারেন সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিঠাই জানিয়েছে।
মিঠাই’র চিফ অপারেটিং অফিসার অনিমেষ সাহা জানান, এসব প্যাকেজ এক কেজি থেকে চার কেজি মিষ্টি দিয়ে সাজানো হয়েছে। প্যাকেজের দাম রাখা হচ্ছে ৪৯৯ থেকে ২৭০০ টাকা পর্যন্ত।
তাছাড়া ক্রেতাদের চাহিদা মতোও প্যাকেজ করে দেওয়া হবে বলে জানান তিনি।
মিঠাই’র বর্তমানে ৫৭ ধরনের মিষ্টি রয়েছে। এর মধ্যে চমচম, কালোজাম, লালমোহন, রসগোল্লা, কাচাগোল্লা, কাচা সন্দেশ, ক্ষীর টোস্ট, মালাইকারি, লাড্ডু, হালুয়া, বরফিসহ নানা স্বাদের সব মিষ্টি নিয়ে পহেলা বৈশাখের প্যাকেজ করা হয়েছে।
ক্রেতারা ৪০০ টাকার মিষ্টি কিনলে পাবেন কুপন। কুপন বিজয়ীদের জন্য রয়েছে এলইডি টিভি, ওয়াশিং মেশিনসহ আকর্ষনীয় পুরস্কার। এ অফার চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
এছাড়া ক্রেতারা এ সময়ে ইস্টার্ন ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কার্ডের মাধ্যমে মিষ্টি কিনলে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
আর কমপক্ষে ৫০০০ টাকার মিষ্টি কিনলে রাজধানীতে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা থাকছে।
সুলভমূল্যে স্বাস্থ্যসম্মত মিষ্টি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ‘স্বাদে ঐতিহ্য’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে মিষ্টির চেইন শপ মিঠাই। বর্তমানে রাজধানী ছাড়াও নরসিংদী ও কিশোরগঞ্জে মিঠাইয়ের ২৭টি শোরুম রয়েছে।
