২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্গার কিং নিয়ে এল মাশরুম সুইস বার্গার

আন্তর্জাতিক ফাস্টফুড চেইন ‘বার্গার কিং’ ঢাকায় নিয়ে এল নতুন মাশরুম সুইস বার্গার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 04:57 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্গার কিং-এর সব আউটলেটে নতুন এই মেনুটি পাওয়া যাচ্ছে। দাম রাখা হচ্ছে ৪৪৯ টাকা।

বাংলা ট্র্যাক গ্রুপের কোম্পানি টিফিন বক্স লিমিটেডের সাথে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে ২০১৬ সালের শেষ দিকে বার্গার কিং বাংলাদেশের বাজারে প্রবেশ করে। টিফিন বক্স লিমিটেডই ঢাকায় বার্গার কিংয়েল আউটলেটগুলো পরিচালনা করে।

এ প্রতিষ্ঠানের হেড অফ কমার্শিয়াল অপারেশন মাশরুফ আহমেদ বলেন, “বাংলাদেশের গ্রাহকদের পছন্দ এবং চাহিদার কথা মাথায় রেখে আমরা এই নতুন বার্গার নিয়ে এসেছি। আমরা মেনুতে নতুন সংযোজন আনার মাধ্যমে গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে চাই।”

বাংলা ট্র্যাক গ্রুপ-এর সিইও এম জাহাঙ্গীর আলম বার্গার কিং স্টোরে নতুন এই বার্গার এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।