২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজিয়াটার দুই পুরস্কার পেল রবি

মালয়েশিয়া-ভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের পক্ষ থেকে ‘বেস্ট পিপল ম্যানেজমেন্ট’ ও ‘মোস্ট ইমপ্রুভড ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স’ পুরস্কার পেল ডিজিটাল সেবা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 04:18 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

রোববার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০১৭ সালের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে এ দুটি বিভাগে পুরস্কার দেওয়া হয়।

সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত আজিয়াটার সিনিয়র লিডারশিপ কনফারেন্সে এ পুরস্কার দুটি তুলে দেওয়া হয়।

এই দুই পুরস্কারের জন্য অন্য প্রতিদ্বন্দ্বি ছিল আজিয়াটার সব অপারেটিং কোম্পানি- মালয়েশিয়ার ‘সেলকম’, ইন্দোনেশিয়ার ‘এক্সেল’, কম্বোডিয়ার ‘স্মার্ট’, শ্রীলঙ্কার ‘ডায়লগ’, নেপালের ‘এনসেল’।

অপারেটরটি জানায়, আজিয়াটা গ্রুপের প্রধান এইচআর নীতিমালার সাথে সঙ্গতি রেখে সেরা এইচআর কার্যক্রম, নীতিমালা ও প্রক্রিয়া নিশ্চিত করার জন্য রবিকে বেস্ট পিপল ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। টানা ষষ্ঠবারের মতো এ পুরস্কার পেল রবি।

পাশাপাশি ২০১৭ সালে কোম্পানির সার্বিক আর্থিক অগ্রগতির ওপর নির্ভর করে মোস্ট ইমপ্রুভড ফিন্যান্সিয়াল পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে অপারেটরটি।

রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব আহমেদ উদ্দিন বলেন, “২০১৬ সালে সফলভাবে একীভূত হওয়ার পর ২০১৭ সালে আমাদের জন্য এক নতুন দিগন্তের সূচনা হয়েছে।

“আজিয়াটার পক্ষ থেকে ইমপ্রুভড ফিন্যান্সিয়াল পারফরম্যান্স ও বেস্ট পিপল ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্তি ২০১৭ সালে রবি কতটা সফলভাবে কার্যক্রম পরিচালনা করেছে তারই প্রতিফলন।”