অ্যামটবের নতুন কমিটি
মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের নতুন সভাপতি হয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ফোলি।
নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ।
বুধবার অ্যামটবের পর্ষদ সভায় নতুন কমিটি গঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভাপতি পদে মাইকেল ফোলি বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অসের স্থলাভিষিক্ত হলেন।
গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, সিটিসেল ও টেলিটক অ্যামটবের পূর্ণ সদস্য। এছাড়া মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান এরিকসন, হুয়াওয়ে ও নকিয়া এই সংগঠনের সহযোগী সদস্য।
নতুন দায়িত্ব নিয়ে মাইকেল ফোলি বলেন, অ্যামটব বাংলাদেশে টেলি যোগাযোগ খাতকে এগিয়ে নিতে সরকারের সঙ্গে কাজ করে যেতে চায়।
