২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে রিগ্যাল এম্পোরিয়ামের শোরুম

বাড়ি ও অফিস সাজানোর নান্দনিক ডিজাইনের আসবাব নিয়ে দিনাজপুরে রিগ্যাল এম্পোরিয়ামের শোরুম চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 07:14 PM

Updated : 08 Apr 2022, 06:08 PM

সম্প্রতি জেলা সদরের গণেশতলায় শোরুমের উদ্বোধন করেন আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।    

প্রাণ-আরিএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শোরুমে বিভিন্ন ধরনের আসবাবের মধ্যে রয়েছে খাট, সোফা, ডিভান, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, ওয়্যারড্রব, বুক সেলফ ও এক্সক্লুসিভ রিডিং টেবিল।

এছাড়া রয়েছে ঘর সাজানোর জন্য বেডশিট, ফুলের টবসহ নানা পণ্য।

উদ্বোধন অনুষ্ঠানে আর এন পাল বলেন, গুণগত ও মানসম্পন্ন রিগ্যাল ফার্নিচার সাশ্রয়ী দামে ক্রেতারা এ আউটলেট থেকে ক্রয় করতে পারবেন।

অনুষ্ঠানে রিগ্যাল এম্পোরিয়ামের জেনারেল ম্যানেজার মাহমুদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।