২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিক্রি বেড়েছে’ ওয়ালটনের বিদ্যুৎ সাশ্রয়ী স্মার্ট এসির

ওয়ালটনের নতুন মডেলের পরিবেশবান্ধব আয়নাইজার ও বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির এসির বিক্রি বেড়েছে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 11:57 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

বুধবার বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চ মাসে বেশি এসি বিক্রি হয়েছে।

ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বিক্রয় বিভাগের প্রধান মো. এমদাদুল হক সরকার বলেন, “বিক্রি বৃদ্ধিতে বিশেষ অবদান রাখছে নতুন মডেলের পরিবেশবান্ধব আয়নাইজার ও ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির এসি। স্থানীয় বাজারে এসব এসি ব্যাপক গ্রাহকপ্রিয়তা পাচ্ছে।”

ওয়ালটন এসির চিফ অপারেটিং অফিসার ইসহাক রনিকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্থানীয় বাজারে যে কোন ব্র্যান্ডের চেয়ে উচ্চ গুণগত মানের এসি উৎপাদন করছে ওয়ালটন। সম্প্রতি ওয়ালটন এসিতে সংযোজন করা হয়েছে আয়নাইজার প্রযুক্তি। এটি ব্যবহারে রুমের বাতাস থাকে ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়ামুক্ত।

“সাধারণ এসির তুলনায় ওয়ালটনের ইনভার্টার এসি ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। ওয়ালটন এসিতে আর ব্যবহার করা হচ্ছে গোল্ডেন কালার ফিন প্রযুক্তি, যা এসির স্থায়িত্ব বাড়ায়।”

স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য ও বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটনের ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির ১৮ হাজার বিটিইউ (দেড় টন) স্মার্ট এসির দাম ৬৫ হাজার টাকা। ইনভার্টার প্রযুক্তির ১৮ হাজার বিটিইউ ওয়ালটন এসি পাওয়া যাচ্ছে ৬৩ হাজার ৫০০ টাকায়।

১৮ হাজার ও ২৪ হাজার বিটিইউর আয়নাইজার প্রযুক্তির এসি পাওয়া যাচ্ছে যথাক্রমে ৪৯ হাজার ৯০০ এবং ৫৬ হাজার ৯০০ টাকায়। ১৭,২০০ বিটিইউ ওয়ালটন এসি মিলছে ৪৩ হাজার ৯০০ টাকায়। আর ১২০০০ (এক টন) বিটিইউর ওয়ালটন এসি পাওয়া যাচ্ছে ৩৫ হাজার ৯০০ টাকায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানায়, তাদের এসির কম্প্রেসারে রয়েছে সর্বোচ্চ ৮ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, রয়েছে ৩ বছর পর্যন্ত ফ্রি বিক্রয়োত্তর সুবিধা।

দেশের প্রতিটি বিভাগীয় শহরসহ বর্তমানে ৪৩টি জেলা শহরে রয়েছে ওয়ালটন সার্ভিস সেন্টার।