২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিউরইট কেনায় ছাড় পাবেন বাংলালিংক গ্রাহকরা

ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক প্রতিষ্ঠানটির ‘প্রিয়জন’ গ্রাহকদের জন্য বিশেষ লয়ালটি সুবিধা দিতে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 06:39 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই চুক্তির আওতায় বাংলালিংক ‘প্রিয়জন’ গ্রাহকরা ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পানি বিশুদ্ধকারী ব্র্যান্ড ‘পিউরইট’ কেনায় ১০ শতাংশ মূল্যছাড় পাবেন। এই সুযোগ পাওয়া যাবে ১৭ অগাস্ট পর্যন্ত।

ডিসকাউন্ট ছাড়াও গ্রাহকরা পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি এবং ইন্সটলেশন সার্ভিস।

সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার মাইক মিশেল, হেড অব লয়ালটি অ্যান্ড পার্টনারশিপ মোহাম্মদ খালেদুল হাসান, লয়ালটি অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার নাহিন আহমেদ জিসান ও ই-পার্টনারশিপ এক্সপার্ট সালমান নুসরাত।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর ফাইনান্স জাহিদ মালিতা, হেড অব বিজনেস ওয়াটার অ্যান্ড এয়ার আহমেদ নওরোজ, পিউরইটের ব্র্যান্ড ম্যানেজার তন্ময় দত্ত গুপ্তা এবং হেড অব সোশাল মিশন অ্যান্ড পার্টনারশিপ জাকিয়া জেরিন।

ডিসকাউন্ট পেতে বাংলালিংক প্রিয়জন গ্রাহকদের ‘pureit’ লিখে পাঠিয়ে দিতে হবে ২০১২ নম্বরে। ফিরতি এসএমএসে পাওয়া ইউনিক রেফারেন্স কোডটিসহ ইউনিলিভার কল সেন্টার (০৯৬১৩ ১০৫ ১০৫ ) এ অর্ডার করলেই গ্রাহকরা পেয়ে যাবেন এই বিশেষ সুবিধা।