গ্রাহক সেবায় এলজির হটলাইন
গ্রাহক সেবা নিশ্চিত করতে হটলাইন চালু করেছে ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান এলজি।
ক্রেতারা হটলাইনের ০৯৬৭৮-৫৪৫৪৫৪ নম্বরে ফোন করে পণ্য সম্পর্কিত সেবা নেওয়ার পাশাপাশি সার্ভিসিংয়ের অনুরোধও করতে পারবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এলজি বাংলাদেশ জানায়, সরকারি ছুটির দিনসহ প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই নম্বরে যোগাযোগ করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিগগিরই এলজি ‘স্মার্ট কানেক্ট’ এর মতো প্রযুক্তি সুবিধা বাংলাদেশে চালু করবে। এই প্রযুক্তি ব্যবহারে কল সেন্টারের মাধ্যমে পণ্যের নানা সমস্যার সমাধান দেওয়া যাবে।
