২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে নতুন মডেলের ওয়ালটন গেমিং কিবোর্ড ও মাউস

নতুন প্রযুক্তিপণ্য ১০টি মডেলের গেমিং ও স্ট্যান্ডার্ড কিবোর্ড এবং ছয়টি মডেলের গেমিং মাউস বাজারে এনেছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2018, 08:45 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

রোববার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকর্ষণীয় ডিজাইন ও উন্নতমানের এসব কিবোর্ড ও মাউস অন্যান্য ব্র্যান্ডের চেয়ে দামে অনেক সাশ্রয়ী।

ওয়ালটন কিবোর্ডের বিশেষত্ব হলো বাংলা ফন্টের সংযোজন। স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি বাংলা ফন্ট থাকায় বাংলা ভাষাভাষী যে কেউ অনায়াসেই ব্যবহার করতে পারবেন এই কিবোর্ড। সব ধরনের ইউএসবিযুক্ত ডিভাইস সাপোর্ট করে ওয়ালটনের কিবোর্ড ও মাউস।

নতুন আসা প্রযুক্তিপণ্যের মধ্যে রয়েছে আটটি মডেলের গেমিং কিবোর্ড। এসব কিবোর্ডে রয়েছে বিশেষ গেমিং বাটনসহ মোট ১০৪টি করে বাটন। উচ্চমানের এই কিবোর্ডে একসঙ্গে ১৯টি বাটন কাজ করে। এগুলোর দাম এক হাজার ৩৯০ টাকা থেকে এক হাজার ৪৯০ টাকার মধ্যে। এছাড়াও বাজারে ছাড়া হয়েছে দুই মডেলের স্ট্যান্ডার্ড কিবোর্ড। যেগুলোর দাম ৫৯০ টাকা করে।

ওয়ালটনের প্রযুক্তিপণ্যের ভাণ্ডরে যুক্ত হয়েছে ছয়টি মডেলের এলইডি গেমিং মাউস। এসব মাউসের দাম ৪৬৫ টাকা থেকে ৬৯০ টাকার মধ্যে।

ওয়ালটনের পণ্য ব্যবস্থাপক (ল্যাপটপ) মোহাম্মদ আবুল হাসনাত জানান, এই নিয়ে ওয়ালটন গেমিং কিবোর্ডের সংখ্যা দাঁড়ালো ১০টিতে। আর স্ট্যান্ডার্ড কিবোর্ডের সংখ্যা চারটি। বর্তমানে ওয়ালটন গেমিং মাউসের সংখ্যা আটটি। এছাড়াও রয়েছে চার মডেলের স্ট্যান্ডার্ড এবং একটি মডেলের ওয়্যারলেস মাউস।