২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলে চীনে ফ্লাইট শুরু করবে ইউএস-বাংলা

চীনের গুয়াংজুতে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2018, 07:16 PM

Updated : 19 Aug 2022, 01:43 PM

আগামী ৩ এপ্রিল থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানান এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

শনিবার বিকালে কক্সবাজারে একটি হোটেলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দ্বিতীয় কাস্টামার সাকসেস সামিটে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, এই প্রথম বাংলাদেশি কোনো এয়ারলাইন্স চীনে ফ্লাইট শুরু করবে। 

অনুষ্ঠানে  প্রধান অতিথি  ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।

অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার  হাই কমিশনার বেনিয়ট প্রিফনটেইন, আটাবের সভাপতি মঞ্চুর মোর্শেদ মাহবুব প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় ৮০০ ট্রাভেল এজেন্ট ও কর্পোরেট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠনে এয়ারলাইন্সটির ট্রাভেল এজেন্টদের বেস্ট সেলার অ্যাওয়ার্ড দেওয়া হয়।