২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুয়াওয়ের কালার ব্যান্ড ও স্মার্ট স্কেল বাজারে

হাতে পরার ডিভাইস কালার ব্যান্ড এ-টু এবং শরীরচর্চার ক্ষেত্রে সহযোগী টুল স্মার্ট স্কেল বাংলাদেশের বাজারে এনেছে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 10:59 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

হুয়াওয়ে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কালার ব্যান্ড এ-টু ডিভাইসটি ব্যবহার করতে হলে নির্দিষ্ট চার্জিং ডকে বসিয়ে চার্জ দেওয়ার পর এটি চালু করতে হবে। চালু করার পর হুয়াওয়ে ওয়্যার অ্যাপের সঙ্গে ডিভাইসটি পেয়ার করতে হবে। চালু হয়ে গেলে নিজ থেকেই টাইম সেটিং হয়ে যাবে ও ব্যবহারকারীর হৃদস্পন্দন এবং হাঁটা-চলার দিকে পূর্ণ পর্যবেক্ষণ করবে স্মার্টব্যান্ডটি।

এটি দুই হাজার ৫৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

চীন ইন্সটিটিউট অব স্পোর্ট সায়েন্স (সিআইএসএস)-এর সহায়তায় হুয়াওয়ে স্পোর্টস এ্যান্ড হেল্থ ল্যাব তৈরি করেছে অত্যাধুনিক প্রযুক্তির হুয়াওয়ে স্মার্ট স্কেল। মোট ৯টি তথ্য যেগুলোর মধ্যে আছে ওজন, শরীরিক স্থুলতা, বিএমআই, মাস্ল মাস, শরীরে পানির পরিমাণ, বোন মাস, প্রোটিন, শরীরের ক্ষতিকর চর্বি এবং বিএমআর পর্যালোচনা করে স্মার্টফোনে অ্যাপের মাধ্যমে একটি বিশেষায়িত ফলাফল প্রদান করতে সক্ষম হুয়াওয়ে স্মার্ট স্কেল।

ব্লুটুথের মাধ্যমে স্মার্ট ফোনের সঙ্গে যুক্ত করা যায় হুয়াওয়ে স্মার্ট স্কেল। টেম্পার্ড গ্লাস প্যানেল, সম্পূর্ণ সাদা রং-এর সমন্বয়ে তৈরি করা হয়েছে এটি। এছাড়া স্মার্ট অ্যালার্ম ক্লক সুবিধা রয়েছে এতে। সর্বনিম্ন পাঁচ কেজি থেকে সর্বোচ্চ ১৫০ কেজি পর্যন্ত ওজন মাপতে সক্ষম এ টুলটির দাম ৩ হাজার টাকা।