২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে বাণিজ্য মেলায় ওয়ালটন পণ্যে আকৃষ্ট ক্রেতারা

নেপালে বাংলাদেশ দূতাবাস আয়োজিত বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে বাংলাদেশি ইলেকট্রনিক্স ও গৃহস্থালী ব্র্যান্ড ওয়ালটনের পণ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 07:50 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে গত চার বছর ধরে এই মেলার আয়োজন করে আসছে বাংলাদেশ দূতাবাস।

২৩-২৭ ফেব্রুয়ারি কাঠমান্ডুর ভ্রিকুটিমন্ডপ এক্সিবিশন হলে অনুষ্ঠিত হয় বাংলাদেশি পণ্যের একক বাণিজ্য মেলা। এতে আইসিটি, ইলেকট্রনিক সামগ্রী, নির্মাণ সামগ্রী, তৈরি পোশাক, সিরামিক, কনজ্যুমার প্রোডাক্ট, খাদ্যপণ্য, চামড়াজাত পণ্যের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। ইভেন্টের কো-স্পন্সর ছিল ওয়ালটনের নেপাল ডিস্ট্রিবিউটর।

সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানায়, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মতো নেপালের এই এক্সপোতে ওয়ালটন প্যাভিলিয়নে ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিল।

মেলায় ওয়ালটনের রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টেলিভিশন, ইনভার্টার এসি, রিচার্জেবল ফ্যান, সিলিং ফ্যান, রাইসকুকার, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, ইলেকট্রিক সুইস-সকেট, ইন্ডাকশন কুকার, এসিড লেড রিচার্জেবল ব্যাটারিসহ বিভিন্ন হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লয়েন্সে ছাড়াও ছিল কম্প্রেসর, মোবাইল ফোন, ল্যাপটপ ও কম্পিউটার।

২০১৪ সাল থেকে ব্যাপক আকারে নেপালের বাজারে প্রবেশ করে ওয়ালটন। দেশটিতে ওয়ালটনের সোল ডিস্ট্রিবিউটর রিডা ইনকরপোরেটেড প্রাইভেট লিমিটেড।

বর্তমানে নেপালে রপ্তানি হচ্ছে ওয়ালটনের ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ল্যাপটপ, মোবাইল ফোনসহ অন্যান্য গৃহস্থালি পণ্য।

ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম জানান, সেরা মানের পণ্য নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশ নিচ্ছেন তারা। সর্বাধুনিক প্রযুক্তির সংযোজন ঘটিয়ে উচ্চমানের পণ্য দিয়ে বিশ্বের যে কোনো ব্র্যান্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছে ওয়ালটন। নেপালে ইতোমধ্যেই ওয়ালটন পণ্যের বিশাল বাজার সৃষ্টি হয়েছে।