২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোজাফফর হোসেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক

সেখ মোজাফফর হোসেন বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 06:36 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

রোববার তাকে এ পদে পদোন্নতি দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মোজাফফর হোসেন ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগ দেন।

দীর্ঘ চাকরি জীবনে তিনি কৃষি ঋণ বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, মনিটারি পলিসি বিভাগ এবং ব্যাংক পরিদর্শন বিভাগসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।

খুলনায় জন্মগ্রহণকারী মোজাফফর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্মানসহ এমএসএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং ইতালির আইটিসি (আইএলও) থেকে প্রোজেক্ট ফাইন্যান্সিংয়ে ডিপ্লোমা করেন।

মোজাফফর হোসেন কানাডা, ইংল্যান্ড, জার্মানি, ইতালি, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে ব্যাংকিং এবং সেন্ট্রাল ব্যাংকিংয়ের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত।

ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রেগুলেশন, অন-সাইট সুপারভিশন এবং কর্পোরেট গভর্নেন্সের ওপর তাঁর গবেষণাপত্রও রয়েছে। তিনি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।