পর্যটনের উন্নয়নে কাজ করতে চায় এফবিসিসিআই
দেশের পর্যটন খাতের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
শনিবার সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজমের (সিভিল এভিয়েশন) সভায় এ আগ্রহের কথা জানানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় দেশের পর্যটন খাত, বিমানবন্দর সেবা এবং বিমান পরিবহন ও ব্যবস্থাপনার মূল সমস্যাগুলো চিহ্নিত করে সেসব সমাধানে কমিটির পক্ষ থেকে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়।
এছাড়াও বিদেশি পর্যটকদের বাংলাদেশে আসতে আগ্রহী করে তুলতে পর্যটন কর্তৃপক্ষের এ সংক্রান্ত একটি ‘গবেষণা সেল’ গঠনের প্রস্তাব উঠে আসে সভায়।
সভায় কমিটির ডিরেক্টর ইনচার্জ শমী কায়সার, চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
