২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে আসছে নোকিয়ার পাঁচটি নতুন ফোন

একটি ক্ল্যাসিক ফিচার ফোনসহ নতুন পাঁচটি ফোন আনার ঘোষণা দিয়েছে নোকিয়া মোবাইল ফোন বাজারজাতকারী প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 06:29 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ফোনগুলো হচ্ছে- নোকিয়া ৮ সিরোকো, নোকিয়া ৭ প্লাস ও নোকিয়া ৬ স্মার্টফোন, নোকিয়া ১ ও নোকিয়া ৮১১০ ফিচার ফোন।

গুগলের নকশায় তৈরি তিনটি স্মার্টফোনে রয়েছে উচ্চ মানসম্পন্ন সফটওয়্যার।

নোকিয়া ১ হচ্ছে সহজলভ্য প্রযুক্তিগত উৎকর্ষতার সুবিধা সংবলিত ফোন। এটি ব্যবহারে গুগল প্লে স্টোরে ঢোকার সম্পূর্ণ সুযোগ পাওয়া যাবে। সেই সাথে এই হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ওরিও ভার্সনের সুবিধা থাকায় ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো পছন্দের অ্যাপসগুলো ডাউনলোড এবং ব্যবহার করতে পারবেন। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের সুবিধাও পাওয়া যাবে এই ফোন সেটটির মাধ্যমে।

নোকিয়া ৮১১০ ফিচার ফোন। এই স্লাইডার ফোনটি পুনরায় বাজারে ফিরে এসেছে নতুন কিছু সুযোগ-সুবিধাসহ। উচ্চ মানসম্পন্ন এই ফোনে ফোর-জি সংযোগ পাওয়ার সুবিধাসহ গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল ম্যাপ, গুগল সার্চ, ফেসবুক ও টুইটারের মতো অ্যাপসগুলো ব্যবহারের সুযোগ পাবেন।