বাজারে ওয়ালটনের ‘ফেস আনলক’ ফোর-জি ফোন
বাজারে এলো ওয়ালটনের ‘ফেস আনলক’ প্রযুক্তিসমৃদ্ধ নতুন ফোর-জি হ্যান্ডসেট ‘প্রিমো এসসিক্স ইনফিনিটি’।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনালি, নীল এবং ধূসর এই তিনটি ভিন্ন রঙের স্মার্টফোনটির মূল্য ১৬,৯৯০ টাকা।
এ ফোনটির আনলকে গ্রাহক তার মুখাবয়ব ব্যবহার করতে পারবেন। ফলে ফোনের তথ্য থাকবে সুরক্ষিত। এছাড়া ফোনটির সুরক্ষায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।
নতুন এই স্মার্টফোনের পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফির জন্য সামনে রয়েছে সফট এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৮ মেগাপিক্সেল ক্যামেরা। পেছনের ক্যামেরায় ফুল এইচডি এবং সামনের ক্যামেরায় এইচডি ভিডিও ধারণ করা যাবে।
৮.১ মিলিমিটার স্লিম ফোনটির ওজন ব্যাটারিসহ মাত্র ১৪৬ গ্রাম। এতে থাকছে স্মার্ট আই প্রোকেটশন, যা দীর্ঘক্ষণ ব্যবহারে চোখের জন্য আরামদায়ক।
দেশের সব ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ড আউটলেটে ০% ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই সুবিধায় এই ম্মার্টফোনসহ কেনা যাবে সব মডেলের ওয়ালটন স্মার্টফোন। একই সঙ্গে ১২ মাসের কিস্তি সুবিধায়ও কেনার সুযোগ থাকছে।
