ফোর জি নিয়ে সচেতনতার উদ্যোগ গ্রামীণফোনের
ফোর জি নিয়ে সচেতনতা সৃষ্টিতে উদ্যোগ নিয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
বৃহস্পতিবার তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রামীণফোনের কাস্টমার এক্সপেরিয়েন্স এন্ড সার্ভিসের প্রধান নাসের ফজলে আজমের নেতৃত্বে গ্রাহকদের মধ্যে নতুন চালু হওয়া ফোর জি সেবা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুত হচ্ছেন প্রতিষ্ঠানের কর্মীরা।
বৃহস্পতিবার গ্রামীণফোনের প্রায় ২০০ কর্মী ঢাকায় ফোর জি এর আওতায় থাকা গ্রাহকদের কাছ থেকে এই সেবা সম্পর্কে তাদের অভিজ্ঞতা জানতে চান এবং কীভাবে এই সেবা পাওয়া যাবে তা জানান।
ফোর জি নিয়ে সচেতনতা সৃষ্টিতে আগামীতে সারা দেশে এই ধরনের আয়োজন করা হবে বলে জানায় অপারেটরটি।
