২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সিঙ্গারের ফার্নিচার মেলা

কুমিল্লার টাউন হলের বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনে বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে সিঙ্গার ফার্নিচার মেলা, যা চলবে রোববার পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 11:45 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

বুধবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় নির্দিষ্ট সিঙ্গার ফার্নিচারে  মূল্যছাড়সহ ওয়ারেন্টি ও কিস্তি সুবিধা দেওয়া হবে।

ক্রেতারা সর্বোচ্চ ৩২ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে মেলায় ফার্নিচার কিনতে পারবেন।

মেলা প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।