২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভোএয়ারের সঙ্গে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের সমঝোতা

ক্রেডিট কার্ডধারীদের কিস্তিতে ভ্রমণের সুযোগ দিতে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 11:39 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

বুধবার নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঢাকায় কমার্শিয়াল ব্যাংক অব সিলনের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই অনুষ্ঠান হয়।

নভোএয়ারের হেড অব মার্কেটিং এন্ড সেলস মেজবাউল ইসলাম এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলনের চিফ অপারেটিং অফিসার নাজিথ মিওয়াঙ্গে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “চুক্তি অনুযায়ী, কমার্শিয়াল ব্যাংক অব সিলনের ক্রেডিট কার্ড গ্রাহকরা ছয় মাসের সহজ মাসিক কিস্তিতে নভোএয়ারের বিভিন্ন প্যাকেজে ভ্রমণের সুবিধা পাবেন।”

এক্ষেত্রে ভ্রমণ প্রত্যাশীরা নভোএয়ারে ফ্লাইট ও হোটেল ভাড়াসহ কক্সবাজারে প্রতি জন সর্বনিম্ন ১ হাজার ৭৭৭ টাকা এবং কলকাতায় সর্বনিম্ন ২ হাজার ৭৭৭ টাকার মাসিক কিস্তিতে টাকা পরিশোধ করতে পারবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নভোএয়ারের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং এন্ড সেলস) একেএম মাহফুজুল আলমসহ কমার্শিয়াল ব্যাংক অব সিলনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।