২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফটএক্সপোতে ‘সেরা মিনি প্যাভিলিয়ন’ বাংলাদেশ অনলাইনের

বাংলাদেশ সফ্টএক্সপোতে সেরা মিনি প্যাভিলিয়নের পুরস্কার পেয়েছে বেক্সিমকো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ অনলাইন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 09:14 PM

Updated : 08 Apr 2022, 05:58 PM

বাংলাদেশ অনলাইনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস বাংলাদেশ সফ্টএক্সপোর আয়োজন করে।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবিরের হাত থেকে বাংলাদেশ অনলাইনের পক্ষে ‘সেরা মিনি প্যাভিলিয়নের’ পুরস্কার নেন কোম্পানির হেড অব সেলস আরিফ চৌধুরী।

বাংলাদেশ অনলাইন ১৯৯৮ সাল থেকে আইএসপি হিসেবে ইন্টারনেট সেবা দেওয়ার পাশাপাশি সফটওয়্যার ডেভেলপমেন্ট খাতে কাজ করছে।